রাম জন্মভূমি ও হনুমানগড়ি মন্দির দর্শন অরবিন্দ কেজরিওয়ালের
অযোধ্যা, ২৬ জুন ( হি.স.): অযোধ্যার রাম মন্দির এবং হনুমানগড়ি মন্দিরে শুক্রবার পুজো দিলেন আম আদমি পার্টির (এএপি) নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মন্দির দর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন অরবিন্দ কেজরিওয়াল বলেন, ম
রাম জন্মভূমি ও হনুমানগড়ি মন্দির দর্শনে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল


রাম জন্মভূমি ও হনুমানগড়ি মন্দির দর্শনে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল


রাম জন্মভূমি ও হনুমানগড়ি মন্দির দর্শনে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল


রাম জন্মভূমি ও হনুমানগড়ি মন্দির দর্শনে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল


অযোধ্যা, ২৬ জুন ( হি.স.): অযোধ্যার রাম মন্দির এবং হনুমানগড়ি মন্দিরে শুক্রবার পুজো দিলেন আম আদমি পার্টির (এএপি) নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মন্দির দর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন অরবিন্দ কেজরিওয়াল বলেন, মন্দির দর্শন করতে পেরে নিজেকে পরম সৌভাগ্যবান মনে করি । এই পুণ্যভূমি দেশের কোটি কোটি মানুষের বিশ্বাস এবং দেশের গৌরবের প্রতীক।

এদিন তিনি আরও বলেন, ভগবানের কাছে প্রার্থনা একটাই রইল, যারা রাম মন্দিরের অনুদান চুরির মতো ঘৃণ্য কাজ করেছে, তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। এদিন রামমন্দির দর্শনের পর অযোধ্যার হনুমানগড়ি মন্দিরেও বজরংবলীর পুজো দেন কেজরিওয়াল। পুজো সেরে সেখানে মন্দিরের মহন্ত ধর্মদাস এবং অন্যান্য সাধু-সন্ন্যাসীদের সান্নিধ্যে বেশ কিছুটা সময় কাটান তিনি ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande