রাজৌরিতে পাকিস্তানি ড্রোন, সেনাবাহিনীর তল্লাশি অভিযান
রাজৌরি, ২৬ জুন (হি.স.) : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সীমান্তের কালাই গ্রামে রাতে একটি পাকিস্তানি ড্রোন দেখা যায়। খবর পেয়েই সেনাবাহিনী এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। শুক্রবার জানা গিয়েছে, গভীর রাতে পাকিস্তানি ড্রোনটি সীমান্ত পেরিয়ে
রাজৌরিতে পাকিস্তানি ড্রোন, সেনাবাহিনীর তল্লাশি অভিযান


রাজৌরি, ২৬ জুন (হি.স.) : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সীমান্তের কালাই গ্রামে রাতে একটি পাকিস্তানি ড্রোন দেখা যায়। খবর পেয়েই সেনাবাহিনী এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।

শুক্রবার জানা গিয়েছে, গভীর রাতে পাকিস্তানি ড্রোনটি সীমান্ত পেরিয়ে কালাই গ্রামে ঢুকে পড়ে এবং কিছুক্ষণ গ্রামের আকাশে চক্কর কাটতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা ঘটনার ভিডিও করে সঙ্গে সঙ্গেই সেনাবাহিনীকে খবর দেন। খবর পেয়ে সেনা আধিকারিক ও জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেন। ড্রোনটি পাকিস্তানের দিকে ফিরে যেতে দেখা যায়নি। সেই কারণে পলাশি হিল ও লম্বেদি জঙ্গলে তল্লাশি চালানো হচ্ছে, যাতে নিশ্চিত হওয়া যায় ড্রোন থেকে কোনও অস্ত্র বা অন্য কোনও সন্দেহজনক সামগ্রী ফেলে গেছে কিনা।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande