
মুম্বই, ২৬ জুন ( হি.স.): প্রথম সপ্তাহে বক্স অফিসে সাফল্য এলেও, দ্বিতীয় সপ্তাহে কমল শাহিদ কাপুর, কৃতি স্যানন এবং রশ্মিকা মন্দানা অভিনীত ককটেল ২ এর আয়ের গতি।
শুক্রবার বক্স অফিস সূত্রে জানা গেছে, মুক্তির সপ্তম দিনে বৃহস্পতিবার বক্স অফিসে ছবিটি আয় করেছে ৪.১৫ কোটি টাকা। ছবির মোট দেশীয় বক্স অফিস সংগ্রহ ৭০.৪০ কোটি টাকা । বৃহস্পতিবার ছবির বিদেশের মোট বক্স অফিস সংগ্রহ ১ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ ১০৮.৯৫ কোটি টাকা।
চলতি সপ্তাহে মুখী পেতে চলেছে অক্ষয় কুমারের ছবি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল। ছবিতে অভিনয় করছেন পরেশ রাওয়াল, সুনীল শেট্টি, আরশাদ ওয়ারসি, জ্যাকলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, রভিনা ট্যান্ডন, রাজপাল যাদব এবং জনি লিভারের মতো কলা কুশলীরা । নতুন এই ছবিটিকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হওয়া উন্মাদনা থেকে আশঙ্কা করা হচ্ছে এই ছবি মুক্তি পাওয়ার পর ককটেল ২'-এর আয়ের ওপর প্রভাব পড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন ছবির নির্মাতারা ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক