
লন্ডন, ২৬ জুন(হি.স.) : টেনিস কিংবদন্তি ক্রিস এভার্ট বৃহস্পতিবার জানিয়েছেন যে তাঁর ওভারিয়ান ক্যান্সার আবার ফিরে এসেছে এবং চিকিৎসার কারণে তিনি এ বছর উইম্বলডনে অংশ নিতে পারবেন না ।
৭১ বছর বয়সী এভার্টের ২০২১ সালের ডিসেম্বরে প্রথম ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি জানান যে তার ক্যান্সার আবার ফিরে এসেছে।
বৃহস্পতিবার তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেছেন যে, পরীক্ষায় ক্যান্সার পুনরায় ফিরে আসার বিষয়টি ধরা পড়ার পর “আমার চিকিৎসা ও সুস্থতার প্রথম পদক্ষেপ হিসেবে” তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি বলেছেন, “আগামী কয়েক সপ্তাহের মধ্যে” তিনি কেমোথেরাপি শুরু করবেন।
“এই কারণে আমি এ বছর উইম্বলডনে অংশ নিচ্ছি না এবং আগামী কয়েক মাস স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার জন্য আমার পেশাগত দায়িত্ব থেকে সরে আসব,” এভার্ট বলেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি