
কলকাতা, ২৬ জুন (হি.স.): শুক্রবার সকালে বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচটি ছিল অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের মধ্যে। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি শারীরিক ও অগোছালো ম্যাচে, শুরুতে আধিপত্য হারানোর পর প্যারাগুয়ে শেষদিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কিন্তু গোলের দেখা মেলেনি। এই ম্যাচ ড্র করে সকারুসরা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের নকআউট পর্বে জায়গা করে নেয়।
ডি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নকআউটে উঠল অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয়বার নকআউট পর্বে জায়গা করে নিল সকারুসরা। গত আসরেও শেষ ষোলোতে উঠেছিলো তারা। শেষ ৩২-এ অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ কারা তা এখনও জানা যায়নি। 'জি' গ্রুপের দুই নম্বর দল হবে তাদের প্রতিপক্ষ।
একই গ্রুপ থেকে শেষ ৩২–এ ওঠা অন্য দল যুক্তরাষ্ট্র। তারা আজ শেষ মুহূর্তের গোলে তুরস্কের কাছে হেরেছে।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি