দলাই লামার সঙ্গে দেখা করলেন কিরেন রিজিজু
নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.) : তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে দেখা করলেন কেন্দ্রীয় সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থারও খোঁজ নেন তিনি। সাক্ষাতের পর সম
দালাই লামার সঙ্গে দেখা করলেন কিরেন রিজিজু


নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.) : তিব্বতি বৌদ্ধ ধর্মগুরু দলাই লামার সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে দেখা করলেন কেন্দ্রীয় সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। সম্প্রতি হাঁটুর অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থারও খোঁজ নেন তিনি।

সাক্ষাতের পর সমাজমাধ্যমে কিরেন রিজিজু লেখেন, দলাই লামাকে আগের চেয়ে অনেকটাই সুস্থ এবং প্রফুল্ল দেখেছেন। সাম্প্রতিক হাঁটুর অস্ত্রোপচারের পর তিনি দ্রুত সেরে উঠছেন বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী। এদিন দলাই লামার আশীর্বাদ নেন রিজিজু।

তিনি আরও লেখেন, দলাই লামার করুণা, প্রজ্ঞা এবং বিনয় প্রতিবারের মতো এবারও তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।

প্রসঙ্গত, গত ৮ জুন নয়াদিল্লির অ্যাপোলো হাসপাতালে দলাই লামার বাঁ হাঁটুর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার সফল হওয়ার পর থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande