ধর্মেন্দ্র প্রধানের জন্মদিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর
নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জি-কে জন্মদিনের শুভেচ্ছা। তিনি ''জাতী
ধর্মেন্দ্র প্রধান


নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জি-কে জন্মদিনের শুভেচ্ছা। তিনি 'জাতীয় শিক্ষানীতি' বাস্তবায়নের লক্ষ্যে প্রশংসনীয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই নীতির লক্ষ্য হলো ভারতকে জ্ঞান, শিক্ষা ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করা। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে শুক্রবার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও। তিনি এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানাই। তিনি এমন একজন নেতা, যিনি দল ও দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande