ওটিটি-তে মুক্তি পেল রাজা শিবাজী
মুম্বই, ২৬ জুন ( হি.স.): অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল অভিনেতা ও পরিচালক রিতেশ দেশমুখের ছবি রাজা শিবাজী। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজের জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ১ মে। বক্স অফিসে
ওটিটি-তে মুক্তি পেল রাজা শিবাজী


মুম্বই, ২৬ জুন ( হি.স.): অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল অভিনেতা ও পরিচালক রিতেশ দেশমুখের ছবি রাজা শিবাজী। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজের জীবনের ওপর ভিত্তি করে তৈরি এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ১ মে। বক্স অফিসে সাফল্যলাভের পর অবশেষে নেটফ্লিক্সে মুক্তি পেল এই ছবি । ছবিটি দেখা যাবে হিন্দি এবং মারাঠি উভয় ভাষাতেই ।

ছবিতে শিবাজীর ভূমিকায় রয়েছেন রিতেশ দেশমুখ স্বয়ং। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া ডি'সুজা, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত প্রমুখ কলা কুশলীরা । ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছে অভিনেতা সলমন খান। দেশীয় বক্স অফিস থেকে ছবির মোট সংগ্রহ ১০০ কোটি টাকারও বেশি। এছাড়া ছবিটির মোট আন্তর্জাতিক বক্স অফিস সংগ্রহ ১৩০ কোটি টাকারও বেশি ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande