
সংঘের প্রাক্তন সরকার্যবাহ সুরেশ (ভাইয়াজি) জোশী উপস্থিত থাকবেন
বালাঘাট, ২৬ জুন (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে বালাসাহেব এবং ভাওরাও দেওরাস সেবান্যাস দ্বারা মধ্যপ্রদেশের বালাঘাট জেলার কারঞ্জায় নির্মিত “স্মৃতি ভবন”-এর পুজো ও গৃহপ্রবেশ অনুষ্ঠান ২৭ জুন, শনিবার অনুষ্ঠিত হবে।
এই নবনির্মিত ভবনটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তৃতীয় সরসংঘচালক বালাসাহেব (মধুকর দত্তাত্রেয়) দেওরাস এবং তাঁর জ্যেষ্ঠ প্রচারক ভাই প্রয়াত ভাওরাও (মুরলীধর দত্তাত্রেয়) দেওরাসের স্মৃতিতে তাঁদের পৈতৃক গ্রাম কারঞ্জায় সম্মিলিত প্রচেষ্টায় তৈরি করা হয়েছে। এই অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রাক্তন সরকার্যবাহ এবং অখিল ভারতীয় কার্যকারিণী সদস্য সুরেশ (ভাইয়াজি জোশী) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের সময়সূচি
সকাল ৮টা — বাস্তু পুজোর সূচনা
সকাল ১১টা — নবনির্মিত ভবনে প্রবেশ এবং মূল মঞ্চানুষ্ঠান
দুপুর ১২:৩০টা — সামূহিক ভোজন
বালাসাহেব এবং ভাওরাও দেওরাস সেবান্যাসের ন্যাসী মণ্ডল এই উপলক্ষে সমস্ত প্রাজ্ঞ ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছে। এই ন্যাস কারঞ্জায় (আমগাঁওয়ের কাছে, বালাঘাট) পরিচালিত হয় এবং এর উদ্দেশ্য হলো কৃষি প্রশিক্ষণ, গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার প্রসার ঘটানো।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ