বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শুক্রবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, মহান বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২৬ জুন (হি.স.): বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শুক্রবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, মহান বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের জয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি।

এক সুবিশাল সাহিত্যিক আলোকবর্তিকা হিসেবে, তাঁর লেখা প্রজন্মান্তরের ভারতীয়দের মধ্যে দেশপ্রেম এবং সাংস্কৃতিক গৌরবের চেতনা জাগ্রত করেছিল। তাঁর সমৃদ্ধ সাহিত্যকর্ম মনকে উদ্ভাসিত করে চলেছে এবং জাতি গঠনের প্রতি আমাদের সম্মিলিত সংকল্পকে শক্তিশালী করছে।

এখন আমরা বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী উদযাপন করছি। বন্দে মাতরমের মাধ্যমে, তিনি স্বাধীনতা আন্দোলন এবং আমাদের জাতিকে অন্যতম দীর্ঘস্থায়ী অনুপ্রেরণা উপহার দিয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ

 rajesh pande