ভেনেজুয়েলার ভূমিকম্পে দুই চিনা নাগরিকের মৃত্যু, ত্রাণ পাঠাচ্ছে বেজিং
বেজিং, ২৬ জুন (হি.স.) : ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে দুই চিনা নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে চিনের বিদেশ মন্ত্রক। একইসঙ্গে ভেনেজুয়েলার জন্য জরুরি মানবিক ত্রাণ পাঠানোর কথাও ঘোষণা করেছে বেজিং।বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়া
ভেনেজুয়েলার ভূমিকম্পে দুই চিনা নাগরিকের মৃত্যু, ত্রাণ পাঠাচ্ছে বেজিং


বেজিং, ২৬ জুন (হি.স.) : ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে দুই চিনা নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার এই তথ্য জানিয়েছে চিনের বিদেশ মন্ত্রক। একইসঙ্গে ভেনেজুয়েলার জন্য জরুরি মানবিক ত্রাণ পাঠানোর কথাও ঘোষণা করেছে বেজিং।বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন জানান, ভেনেজুয়েলায় থাকা চিনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানকার চিনা দূতাবাস কাজ করছে। প্রয়োজনে তাঁদের সব ধরনের সহায়তা দেওয়া হবে।তিনি বলেন, চিন সরকার এবং রেড ক্রস সোসাইটি অব চায়নার পক্ষ থেকে ভেনেজুয়েলায় জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা পাঠানো হচ্ছে। পরিস্থিতির প্রয়োজনে ভবিষ্যতেও সবরকম সহযোগিতা করতে প্রস্তুত বেজিং।এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানায়, ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শেষ পর্যন্ত তা কয়েকশ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।বুধবার গভীর রাতে ভেনেজুয়েলায় পরপর ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর আরও ৩০টি কম্পন অনুভূত হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ১৬৪ জনের বেশি মৃত্যু হয়েছে। আহত ৯৭১ জন। বহু বাড়িঘর ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতাল। বন্ধ রাখা হয়েছে দেশের প্রধান বিমানবন্দর।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande