নারায়ণপুরে নকশাল ঘাঁটি থেকে বিপুল অস্ত্র ও ২৪ লক্ষ টাকা উদ্ধার
নারায়ণপুর, ২৬ জুন (হি.স.) : ছত্তিশগড়ের নারায়ণপুরে নকশালদের একটি আস্তানার সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। যৌথ তল্লাশি অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। শাপাশি তোয়ামেটা জঙ্গল-পাহাড় এলাকা থেকে নকশালদের লুকিয
নারায়ণপুরে নকশাল ঘাঁটি থেকে অস্ত্র ও ২৪ লক্ষ টাকা উদ্ধার


নারায়ণপুর, ২৬ জুন (হি.স.) : ছত্তিশগড়ের নারায়ণপুরে নকশালদের একটি আস্তানার সন্ধান পায় নিরাপত্তা বাহিনী। যৌথ তল্লাশি অভিযানে সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। শাপাশি তোয়ামেটা জঙ্গল-পাহাড় এলাকা থেকে নকশালদের লুকিয়ে রাখা ২৪ লক্ষ টাকা নগদও উদ্ধার হয়েছে।

শুক্রবার নারায়ণপুর পুলিশ জানিয়েছে, নকশাল দমনে চলমান অভিযানের অংশ হিসেবে নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে গত দু'দিন ধরে ওরছা ও ছোটেডোঙ্গার থানা এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালানো হয়। টেকলা জঙ্গল-পাহাড়ে তল্লাশির সময় মাটির নিচে লুকিয়ে রাখা নকশালদের অস্ত্রভান্ডারের সন্ধান মেলে।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি ইনসাস রাইফেল, দুটি এসএলআর রাইফেল, দুটি পয়েন্ট ৩০৩ রাইফেল, দুটি ৩০-ওসি বন্দুক, একটি বিএজিএল লঞ্চার, একটি একনলা বন্দুক, ১৭টি ম্যাগাজিন, ২৬৩টিরও বেশি তাজা কার্তুজ, তিনটি ডিটোনেটর, দুটি বাওফেং স্ক্যানার-সহ বিপুল পরিমাণ নিষিদ্ধ নকশালদের সামগ্রী। অভিযানের দ্বিতীয় পর্যায়ে শুক্রবার ছোটেডোঙ্গার থানা এলাকার তোয়ামেটা জঙ্গল-পাহাড়ে তল্লাশি চালিয়ে নকশালদের লুকিয়ে রাখা ২৪ লক্ষ টাকা নগদও উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।

নারায়ণপুরের পুলিশ সুপার রবিনসন গুড়িয়া উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় নকশাল কার্যকলাপ নির্মূলের পরও সংবেদনশীল এলাকাগুলিতে নিয়মিত তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের উদ্দেশ্য নকশালদের অস্ত্র, বিস্ফোরক ও আর্থিক উৎস ধ্বংস করে এলাকায় শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করা।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande