রামগড়-বোকারো সড়কে ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৭, আশঙ্কাজনক ১
বোকারো, ২৬ জুন (হি. স.) : ঝাড়খণ্ডে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৭ জন। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ১ যাত্রী। বৃহস্পতিবার গভীর রাতে রামগড়-বোকারো সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে রামগড়-
রামগড়-বোকারো সড়কে  ট্রাক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ


বোকারো, ২৬ জুন (হি. স.) : ঝাড়খণ্ডে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ৭ জন। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ১ যাত্রী। বৃহস্পতিবার গভীর রাতে রামগড়-বোকারো সড়কে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে রামগড়-বোকারো সড়ক ধরে যাওয়ার সময় একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, দুটি গাড়িই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যাত্রীবাহী গাড়িটির ৭ আরোহীর।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় এক যাত্রীকে উদ্ধার করে রামগড় সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে নাকি কুয়াশা বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই সংঘর্ষ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande