
কলকাতা, ২৮ জুন (হি.স.): শেষ সময়ের চরম নাটকের পর দ্বিতীয় রাউন্ডে আলজেরিয়া, ৪৪ বছর পর নকআউটে গেল অস্ট্রিয়া, আর আশায় থেকেও লাভ হলো না ইরানের। তারা বিশ্বকাপ থেকে বিদায় নিল।
চলতি বিশ্বকাপে গ্রুপ জে-র শেষ ম্যাচে রবিবার, কানসাস স্টেডিয়ামে মুখোমুখি হয় আলজেরিয়া বনাম অস্ট্রিয়া। সেই ম্যাচে মোট ৬টি গোল হল। খেলা ড্র হল ৩-৩ গোলে।
গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে যাওয়া অস্ট্রিয়া খেলবে স্পেনের বিপক্ষে, সেরা তৃতীয় দলগুলির একটি আলজেরিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। আগেই গ্রুপ সেরা হওয়া নিশ্চিত করা আর্জেন্টিনা এ দিন ৩-১ গোলে হারায় জর্ডনকে। নকআউটে তাদের প্রতিপক্ষ এবারের আসরের চমক কেইপ ভার্ড।
আগের দিন মিশরের বিপক্ষে জিতে নকআউটে প্রায় উঠেই গিয়েছিল ইরান। কিন্তু মিলিমিটারের ব্যবধানে অফসাইড হওয়ায় তাদের গোল বাতিল হয়। এবার অন্য ম্যাচেও অস্ট্রিয়ার কালাইজিচের শেষ সময়ের গোলে হৃদয় ভাঙার অভিজ্ঞতা হলো যুদ্ধ বিধ্বস্ত দেশটির।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি