
কলকাতা, ২৮ জুন (হি.স.): উজবেকিস্তানকে পাঁচ গোল দিয়ে ভালো খেলে ছন্দ খুঁজে পেলেও কলম্বিয়ার বিরুদ্ধে ছন্দ খুঁজে পেল না রোনাল্ডোর পর্তুগাল। তুলনামূলক ভালো খেলল কলম্বিয়া। তবে ম্যাচে কোনও দলই গোল করতে পারল না।
মায়ামি গার্ডেন্সে হার্ড রক স্টেডিয়ামে ভারতীয় সময় রবিবার সকালে ‘কে’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
শেষ ৩২-এ কলম্বিয়ার প্রতিপক্ষ হল ঘানা। আগামী ৪ জুলাই হবে এই ম্যাচটি। অপরদিকে, রানার্স আপ হওয়ার নকআউটে ক্রোয়েশিয়াকে পেল পর্তুগাল। ৩ জুলাই হবে সেই ম্যাচটি।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি