ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া
কলকাতা, ২৮ জুন (হি.স.): ফিলাডেলফিয়ায় রবিবার ভোরের ম্যাচে ঘানার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ক্রোয়েশিয়া। পেতার সুচিচের গোলে পিছিয়ে পড়ার পর, দ্বিতীয়ার্ধে সমতা টানেন ঘানা, গোলটি করেন ডেরিক লাকাশেন। গোলটির কিছুক্ষণ পরই ব্যবধান গড়ে দেন ক্রোয়েশিয়ার নিকোল
ঘানাকে হারিয়ে নকআউটে ক্রোয়েশিয়া


কলকাতা, ২৮ জুন (হি.স.): ফিলাডেলফিয়ায় রবিবার ভোরের ম্যাচে ঘানার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ক্রোয়েশিয়া। পেতার সুচিচের গোলে পিছিয়ে পড়ার পর, দ্বিতীয়ার্ধে সমতা টানেন ঘানা, গোলটি করেন ডেরিক লাকাশেন। গোলটির কিছুক্ষণ পরই ব্যবধান গড়ে দেন ক্রোয়েশিয়ার নিকোলা ভ্লাসিচ।

দারুণ এই জয়ে ক্রোয়েশিয়া গ্রুপ রানার্সআপ হয়ে পা রাখল নকআউট পর্বে।

ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর, টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এল’ গ্রুপের রানার্সআপ হলো ক্রোয়েশিয়া। আর ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে সেরা আটটি তৃতীয় দলের একটি হয়ে নক আউটে খেলবে ঘানা।

এদিন অন্য ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে ইংল্যান্ড।

কোনও পয়েন্ট না পেয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পানামা।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande