উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে নকআউটে ডিআর কঙ্গো
কলকাতা, ২৮ জুন (হি.স.): শুরুতে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতল ডিআর কঙ্গো, বিশ্বকাপে প্রথম জয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠল আফ্রিকার দলটি। বিশ্বকাপে টিকে থাকতে জিততেই হবে- এমন সমীকরণে শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ে ডিআর কঙ্গো। অনেকটা সময় প
উজবেকিস্তানকে ৩-১এ হারিয়ে নকআউটে ডিআর কঙ্গো


কলকাতা, ২৮ জুন (হি.স.): শুরুতে পিছিয়ে পড়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতল ডিআর কঙ্গো, বিশ্বকাপে প্রথম জয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠল আফ্রিকার দলটি।

বিশ্বকাপে টিকে থাকতে জিততেই হবে- এমন সমীকরণে শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়ে ডিআর কঙ্গো। অনেকটা সময় পর্যন্ত পিছিয়ে থাকায় পর ১০ মিনিটের এক ঝড়ে বদলে তারা বদলে দিল ম্যাচের চিত্র। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে নকআউট পর্বে উঠল আফ্রিকার দলটি।

গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ডিআর কঙ্গো। তৃতীয় সেরা দলগুলোর একটি হয়ে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে তারা।

ম্যাচের ১০ মিনিটে এগিয়ে গিয়েছিলো উজবেকিস্তান। তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়িয়ে উজবেকদের জালে ৩টি গোল দেয় তারা।

ম্যাচের ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইয়োয়ানে উইসা। এরপর ৭৮ মিনিটে ম্যাচে এগিয়ে যায় কঙ্গো। গোল পান ফিস্টন মায়েল।

আর নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে কঙ্গোর তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন উইসা। তাতে সহজ জয় নিশ্চিত হয়।

গ্রুপের তৃতীয় হলেও আট দলের মধ্যে আপাতত তারা প্রথম স্থানে রয়েছে। ফলে শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আগামী ১ জুলাই হবে ম্যাচটি।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande