
কলকাতা, ২৯ জুন (হি.স.): দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে শেষ ষোলোয় উঠল বিশ্বকাপের সহ-আয়োজক দেশ কানাডা।
লস অ্যাঞ্জেলসে রবিবার নকআউট পর্বের প্রথম ম্যাচটি ১-০ গোলে জিতেছে কানাডা।
অধিকাংশ সময় বল দখলে রেখে, পাল্টা আক্রমণ নির্ভর ফুটবল খেলে দক্ষিণ আফ্রিকা। রক্ষণ জমাট হওয়ায় এবং পোস্টে রনওয়েন উইলিয়ামসের মতো বিশ্বস্ত গোলরক্ষক একজন থাকায় হয়তো অতিরিক্ত সময় ও টাইব্রেকারে ম্যাচ টেনে নেওয়ার আশায় ছিল দলটি। তাদের সেই আশা ভেঙে দিলেন অন্তুনজুস্তাক। যোগ করার সময় দ্বিতীয় মিনিটে গোলটি করেন তিনি। বিশ্বকাপে প্রথম গোল পেলেন মেজর সকার লিগের এই ফুটবলার।
পুরো ম্যাচে গোলের জন্য ১২টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে জেসি মার্শের দল। দক্ষিণ আফ্রিকার ছয় শটের একটিই লক্ষ্যে ছিল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি