লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৩ জুন (হি.স.) : লোকনাথ বাবার তিরোধান দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সামাজিক মাধ্যমের পাতায় মুখ্যমন্ত্রী লিখেছেন, - যুগাবতার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে বাবার চরণে শতকোটি প্রণাম নি
সোশ্যাল মিডিয়া মারফৎ মুখ্যমন্ত্রীর শতকোটি প্রণাম


কলকাতা, ৩ জুন (হি.স.) : লোকনাথ বাবার তিরোধান দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সামাজিক মাধ্যমের পাতায় মুখ্যমন্ত্রী লিখেছেন, - যুগাবতার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে বাবার চরণে শতকোটি প্রণাম নিবেদন করি। উল্লেখ্য, লোকনাথ ব্রহ্মচারী ছিলেন ১৮ ও ১৯ শতকের একজন হিন্দু সিদ্ধপুরুষ। তিনি বাবা লোকনাথ, লোকনাথ বাবা, বাবা লোকনাথ ব্রহ্মচারী, লোকনাথ ব্রহ্মচারী বাবা শুধু লোকনাথ নামেও পরিচিত। হিন্দু ধর্মানুসারীদের কাছে লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয়। তিনি দেহত্যাগের আগে পর্যন্ত বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনার গাঁওয়ের বারদী আশ্রমে অবস্থান করেছিলেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদীতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande