লখনউতে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২
লখনউ, ৩ জুন ( হি.স.): উত্তর প্রদেশের লখনউয়ের দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই ব্যক্তির। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটেছে দুবজ্ঞ থানার অন্তর্গত এলাকায়। বুধবার সকালে হারদোই রোডস্থিত একটি হাসপাতালের সামনে একটি ট্রাক ও বাইকের ম
লখনউতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মৃত ২


লখনউ, ৩ জুন ( হি.স.): উত্তর প্রদেশের লখনউয়ের দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই ব্যক্তির। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটেছে দুবজ্ঞ থানার অন্তর্গত এলাকায়। বুধবার সকালে হারদোই রোডস্থিত একটি হাসপাতালের সামনে একটি ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ট্রাক চালক গোণ্ডা জেলার তবেপুরের বাসিন্দা অমৃতলাল। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে প্রয়াগরাজের মহারাজপুরের বাসিন্দা বিপুল কুমার দ্বিবেদী। বর্তমানে লখনউয়ের এক হাসপাতালে সে চিকিৎসাধীন।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে, তালকটোরা থানার অন্তর্গত রাজাজিপুরামের ই-ব্লকে। একটি বেপরোয়া গতির ট্রাক সজোরে ধাক্কা মারে এক পথচারীকে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুভাষ কনৌজিয়া ওরফে মিন্টু (২২)। সে গোণ্ডা জেলার কুমেদানী গ্রামের বাসিন্দা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর পলাতক ট্রাক চালক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande