উত্তরকাশী ও রুদ্রপ্রয়াগ-সহ একাধিক জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা
দেহরাদূন, ৩ জুন ( হি.স.): উত্তরাখণ্ডের একাধিক জেলায় জারি ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পাহাড়ি জেলাগুলির মধ্যে উত্তরকাশী, তেহরি, দেহরাদূন এবং রুদ্রপ্রয়াগ জেলার বেশ কিছু এলাকায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা
উত্তরকাশী ও রুদ্রপ্রয়াগ-সহ একাধিক জেলায় জারি ভারী বৃষ্টির সতর্কতা


দেহরাদূন, ৩ জুন ( হি.স.): উত্তরাখণ্ডের একাধিক জেলায় জারি ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পাহাড়ি জেলাগুলির মধ্যে উত্তরকাশী, তেহরি, দেহরাদূন এবং রুদ্রপ্রয়াগ জেলার বেশ কিছু এলাকায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা । বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সর্বোচ্চ গতিবেগ পৌঁছাবে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত । এছাড়াও বুধবার দেহরাদূন, তেহরি, পৌরি, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলার বেশ কিছু স্থানে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পাহাড়ি অঞ্চলগুলিতে রয়েছে তুষারপাতের সম্ভাবনা।

ভারী বৃষ্টির কারণে ধসপ্রবণ এলাকাগুলিতে ভূমিধসের কারণে অবরুদ্ধ হতে পারে রাস্তাঘাট। এলাকার নিকাশি সহ ছোট নদীর জলস্তর বাড়তে পারে। নিচু এলাকা জলমগ্ন হতে পারে। এই পরিস্থিতিতে তীর্থযাত্রী ও পর্যটকদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শনিবার তাপমাত্রার তেমন কোনো বিশেষ পরিবর্তন হবে না। তবে রবিবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande