খাড়গে-রাহুলের শুভেচ্ছা ডি.কে. শিবকুমারকে, সিদ্ধারামাইয়ার ভূমিকাকেও প্রশংসা
নয়াদিল্লি, ৩ জুন (হি.স.) : বুধবার কর্ণাটকে ডি.কে. শিবকুমার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে রাজ্যে কংগ্রেস নেতৃত্বকে শক্তিশালী করার জন্য প
খাড়গে-রাহুলের শুভেচ্ছা ডি.কে. শিবকুমারকে, সিদ্ধারামাইয়ার ভূমিকাকেও প্রশংসা


নয়াদিল্লি, ৩ জুন (হি.স.) : বুধবার কর্ণাটকে ডি.কে. শিবকুমার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে রাজ্যে কংগ্রেস নেতৃত্বকে শক্তিশালী করার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার ভূমিকাকেও তাঁরা ধন্যবাদ জানিয়েছেন।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স-এ পোস্ট করে লেখেন, মুখ্যমন্ত্রী শিবকুমার এবং মন্ত্রিসভার সদস্যদের কর্ণাটকের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য শপথ গ্রহণের জন্য তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। পাশাপাশি সিদ্ধারামাইয়ার সৎ ও নিবেদিত নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। খাড়গে আরও বলেন, কংগ্রেসের সমষ্টিগত নেতৃত্ব সামাজিক ন্যায়, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে কাজ করে যাবে।

রাহুল গান্ধীও এক্স-এ পোস্ট করে বলেন, কর্ণাটকের জনগণ কংগ্রেসের উপর আস্থা রেখেছে, যা দলের সবচেয়ে বড় দায়িত্ব। তিনি শিবকুমার ও মন্ত্রিসভার সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং সিদ্ধারামাইয়াকে তাঁর নেতৃত্ব ও জনসেবার জন্য ধন্যবাদ জানান। রাহুল বলেন, কংগ্রেসের “গ্যারান্টি” শাসনের ভিত্তি এবং দল জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, ডি.কে. শিবকুমারের সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন জি. পরমেশ্বর। এছাড়াও মন্ত্রিসভায় শপথ নেন কে.এইচ. মুনিয়াপ্পা, কে.জে. জর্জ, এম.বি. পাটিল, রামলিঙ্গা রেড্ডি, সতিশ জারকিহোলি, কৃষ্ণা বাইরেগৌড়া, প্রিয়াঙ্ক খাড়গে, ইউ.টি. খাদার, ঈশ্বর খান্দ্রে, যেতিন্দ্র সিদ্ধারামাইয়া, বাইরথি সুরেশ ও শরণ প্রকাশ পাটিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande