
কলকাতা, ৩ জুন (হি. স. ) : দিল্লির মালব্য নগরের অগ্নিকাণ্ডের শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সন্ধ্যায় এক্সবার্তায় তিনি লিখেছেন, “দিল্লির মালব্য নগরের মর্মান্তিক অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি মূল্যবান প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই অপূরণীয় ক্ষতি সহ্যকারী শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য এবং এই হৃদয়বিদারক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য শক্তি, সাহস ও সান্ত্বনার প্রার্থনা করছি।”
প্রসঙ্গত, বুধবার সকালে দক্ষিণ দিল্লির মালব্য নগরে BnB হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২১ জনের মধ্যে অন্তত ১৮ জনই বিদেশি নাগরিক ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। মৃতদের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান এবং আফ্রিকার একাধিক দেশের নাগরিক রয়েছেন। এই ঘটনায় আন্তর্জাতিক স্তরেও তৈরি হয়েছে উদ্বেগ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত