
মেদিনীপুর, ৩ জুন (হি.স.): মেদিনীপুরে এলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে তিনি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন। বুধবার সকাল এগারোটা নাগাদ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছন রাজ্যপাল। এ বার ২৩ তম সমাবর্তন।
সমাবর্তন অনুষ্ঠান হয় বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে। এর আগে ২২ তম সমাবর্তন হয়েছিল ২০২৩ সালের ৭ নভেম্বর। মাঝে ২০২৪, ২০২৫ সালে সমাবর্তন অনুষ্ঠান হয়নি। একাধিক কারণে। দু’বছর পরে সমাবর্তন অনুষ্ঠান হল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। এদিন সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাজ্যপাল আর এন রবি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ