ফারুখাবাদে রহস্যমৃত্যু গৃহবধূর, তদন্তে পুলিশ
ফারুখাবাদ, ৩ জুন ( হি.স.): উত্তর প্রদেশের ফারুখাবাদে বাড়ি থেকে উদ্ধার হলো এক গৃহবধূর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার , জাহানগঞ্জ থানার অন্তর্গত এলাকায়। বাপের বাড়িতে থাকাকালীন ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য । বুধবার পু
ফারুখাবাদে রহস্যমৃত্যু গৃহবধূর, তদন্তে পুলিশ


ফারুখাবাদ, ৩ জুন ( হি.স.): উত্তর প্রদেশের ফারুখাবাদে বাড়ি থেকে উদ্ধার হলো এক গৃহবধূর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার , জাহানগঞ্জ থানার অন্তর্গত এলাকায়। বাপের বাড়িতে থাকাকালীন ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য । বুধবার পুলিশ সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম শিল্পী (৩০)। আত্মহত্যার সঠিক কারণ এখনও পর্যন্ত অধরা।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ২০১৭ সালে শিল্পীর বিয়ে হয়েছিল মহম্মদাবাদের শীশম নগলা গ্রামের বাসিন্দা বিজয় সিংহের সঙ্গে। কিন্তু স্বামীর সঙ্গে পারিবারিক বিবাদের কারণে শিল্পী তাঁর মেয়ে ও ছেলেকে নিয়ে ফারুখাবাদে আলাদা থাকতেন। স্কুল ছুটি থাকার কারণে তিনি সন্তানদের নিয়ে মুবারকপুরে নিজের বাপের বাড়িতে এসেছিলেন। সন্তানদের সঙ্গে খাওয়া-দাওয়া সেরে তিনি বাড়ির ছাদে শুতে যান।

রাতে শিল্পীকে বাড়ির কোথাও না দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তাঁরা শিল্পীর খোঁজ শুরু করলে বাড়িরই একটি ঘরে ঝুলন্ত অবস্থায় দেখে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande