লোকনাথ বাবার তিরোধান দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাজ্ঞাপন
কলকাতা, ৩ জুন (হি. স.) : লোকনাথ বাবার তিরোধান দিবসে শ্রদ্ধা ও প্রনাম নিবেদন করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সমাজ মাধ্যম ফেসবুক পেজে তিনি লিখেছেন, লোকনাথ বাবার তিরোধান দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। উল্লেখ্য, লোকনাথ ব্রহ্মচ
লোকনাথ বাবার তিরোধান দিবসে মমতার শ্রদ্ধা


কলকাতা, ৩ জুন (হি. স.) : লোকনাথ বাবার তিরোধান দিবসে শ্রদ্ধা ও প্রনাম নিবেদন করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সমাজ মাধ্যম ফেসবুক পেজে তিনি লিখেছেন, লোকনাথ বাবার তিরোধান দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। উল্লেখ্য, লোকনাথ ব্রহ্মচারী ছিলেন ১৮ ও ১৯ শতকের একজন হিন্দু সিদ্ধপুরুষ। হিন্দু ধর্মানুসারীদের কাছে লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয়। তিনি দেহত্যাগের আগে পর্যন্ত বর্তমান বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনার গাঁওয়ের বারদী আশ্রমে অবস্থান করেছিলেন। বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদীতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande