বিধায়ক অখিল গগৈয়ের মাতৃ-বিয়োগ, শোকাহত মুখ্যমন্ত্রী সহ বহুজন
গুয়াহাটি, ৩ জুন (হি.স.) : শিবসাগরের বিধায়ক এবং রাইজর দল-এর প্রধান অখিল গগৈয়ের মা প্রিয়দা গগৈ প্রয়াত হয়েছেন। ৯৬ বছর বয়সে আজ বুধবার সকাল ৬টা ২০ মিনিটে গুয়াহাটিতে বিধায়কের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রিয়দা। এদিকে, মা প্রিয়দা গগৈয়ের মর
মা প্রিয়দার সঙ্গে অখিল গগৈয়ের কয়েকটি মুহূর্ত


গুয়াহাটি, ৩ জুন (হি.স.) : শিবসাগরের বিধায়ক এবং রাইজর দল-এর প্রধান অখিল গগৈয়ের মা প্রিয়দা গগৈ প্রয়াত হয়েছেন। ৯৬ বছর বয়সে আজ বুধবার সকাল ৬টা ২০ মিনিটে গুয়াহাটিতে বিধায়কের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রিয়দা।

এদিকে, মা প্রিয়দা গগৈয়ের মরদেহ নিয়ে অখিল গগৈ সহ পরিবারের অন্যান্য সদস্যরা ইতিমধ্যেই মরিয়নির চেলেংহাটে পৈত্রিক বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

বিধায়ক অখিল গগৈ মাতৃহারা হয়েছেন বলে খবর চাউর হলে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাও অখিল গগৈয়ের মাতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন।

সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘মাননীয় বিধায়ক শ্রী অখিল গগৈয়ের শ্রদ্ধেয় মা প্রিয়দা গগৈয়ের প্রয়াণ সংবাদ পেয়ে আমি গভীরভাবে মর্মাহত। একজন সমাজহিতৈষী, ধর্মপ্রাণ এবং দয়ালু নারী হিসেবে প্রিয়দা গগৈ সমাজে এক অনন্য স্থান অধিকার করে ছিলেন।

‘মাতৃবিয়োগের এই অসহনীয় বেদনা কোনও শব্দেই পূরণ করা সম্ভব নয়। আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে ঈশ্বরের শ্রীচরণে প্রার্থনা জানাই। একই সঙ্গে শোকসন্তপ্ত পুত্র শ্রী অখিল গগৈ, তাঁর সমগ্র পরিবার, আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ওঁ শান্তি।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande