নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজস্থানে ফের বদলাবে আবহাওয়া, পাঁচ জেলায় কমলা সতর্কতা
জয়পুর, ৩ জুন (হি.স.) : রাজস্থানে বুধবার থেকে সক্রিয় হতে চলেছে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ফের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর পাঁচ জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুতের জন্য কমলা সতর্কতা এবং আরও পাঁচ জ
নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজস্থানে ফের বদলাবে আবহাওয়া, পাঁচ জেলায় কমলা সতর্কতা


জয়পুর, ৩ জুন (হি.স.) : রাজস্থানে বুধবার থেকে সক্রিয় হতে চলেছে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ফের আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দফতর পাঁচ জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুতের জন্য কমলা সতর্কতা এবং আরও পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের একাধিক এলাকায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। নতুন আবহাওয়া ব্যবস্থা ৬ জুন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে প্রবল গরম থেকে স্বস্তি মিলবে।

গত ২৪ ঘণ্টায় রাজ্যের অধিকাংশ এলাকায় আবহাওয়া স্বাভাবিক থাকলেও তাপমাত্রা নিয়ন্ত্রণে ছিল। পশ্চিম রাজস্থানের বিকানের, শ্রীগঙ্গানগর, ফলৌদি ও জয়সলমেরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হয়েছে। অন্যান্য জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচেই ছিল।

জয়পুর আবহাওয়া কেন্দ্রের অধিকর্তা রাধেশ্যাম শর্মা জানিয়েছেন, বুধবার থেকে বিকানের, জয়পুর, যোধপুর, ভরতপুর, আজমের, উদয়পুর এবং কোটা বিভাগের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। আগামী দু’দিন কোথাও কোথাও প্রবল ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত কয়েকদিন ধরে রাজস্থানে আবহাওয়ার ওঠানামার প্রভাবও স্পষ্ট হয়েছে। আলওয়ারে মঙ্গলবার প্রবল বৃষ্টির ফলে তাপমাত্রা কমেছে। অন্যদিকে জালোর জেলার একাধিক গ্রামে ঝড়-বৃষ্টিতে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। জয়সলমেরে মঙ্গলবার রাতে ধুলোঝড়ও দেখা গিয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিন রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা কম থাকবে এবং সাধারণ মানুষ গরমের দাপট থেকে কিছুটা স্বস্তি পাবেন।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande