সুতিতে পুলিশের বড়সড় সাফল্য, বিপুল পরিমাণ ফেনসিডিল সহ গ্রেফতার এক যুবক
সুতি, ৩ জুন (হি.স.): সুতি থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো বিপুল পরিমাণ ফেনসিডিল। মঙ্গলবার গভীর রাতে সুতির সুজনিপাড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ নাকা চেকিং চালানোর সময় ১৫০০ বোতল ফেনসিডিল সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ওই যুবককে জঙ্গিপ
সুতিতে পুলিশের বড়সড় সাফল্য, বিপুল পরিমাণ ফেনসিডিল সহ গ্রেফতার এক যুবক


সুতি, ৩ জুন (হি.স.): সুতি থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হলো বিপুল পরিমাণ ফেনসিডিল। মঙ্গলবার গভীর রাতে সুতির সুজনিপাড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ নাকা চেকিং চালানোর সময় ১৫০০ বোতল ফেনসিডিল সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ওই যুবককে জঙ্গিপুর পুলিশ জেলার অধীনস্থ সুতি থানার পুলিশ হেফাজতে নিয়েছে।

বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মাদক পাচারের বিরুদ্ধে চালানো এই বিশেষ অভিযানে ওই এলাকা থেকে বিপুল পরিমাণ এই নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। ধৃত যুবক এই বিপুল পরিমাণ ফেনসিডিল কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল এবং এই চক্রের সাথে আর কে কে যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande