বেলডাঙায় গরমে অসুস্থ হয়ে মৃত্যু পড়ুয়ার, স্কুলে বিক্ষোভ অভিভাবকদের
মুর্শিদাবাদ, ৩ জুন (হি.স.): মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হলো। মৃতার নাম সুনন্দা মণ্ডল। বুধবার এই নিয়ে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার বেলডা
বেলডাঙায় গরমে অসুস্থ হয়ে মৃত্যু পড়ুয়ার, স্কুলে বিক্ষোভ অভিভাবকদের


মুর্শিদাবাদ, ৩ জুন (হি.স.): মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হলো। মৃতার নাম সুনন্দা মণ্ডল। বুধবার এই নিয়ে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙার কুমারপুর ভোলানাথ মেমোরিয়াল স্কুলের ওই ছাত্রী স্কুল ছুটির পরেই অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে বেলডাঙা ১ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। অভিযোগ স্কুলেই ওই ছাত্রী তীব্র গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়লেও তার যত্ন নেয়নি স্কুল। এতেই অভিভাবকদের একাংশের এই বিক্ষোভ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande