বনগাঁয় গ্রেফতার তৃণমূলের পুরপ্রতিনিধি পাপাই রাহা
উত্তর ২৪ পরগনা, ৩ জুন (হি.স.): গ্রেফতার করা হল উত্তর ২৪ পরগনার বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপ্রতিনিধি পাপাই রাহাকে। তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয় পাপাই রাহাকে। বুধবার দুপুরে বনগাঁ থানার পুলিশ গোপালনগর এলাকা থেকে তাঁকে গ্রে
বনগাঁয় গ্রেফতার তৃণমূলের পুরপ্রতিনিধি পাপাই রাহা


উত্তর ২৪ পরগনা, ৩ জুন (হি.স.): গ্রেফতার করা হল উত্তর ২৪ পরগনার বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপ্রতিনিধি পাপাই রাহাকে। তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয় পাপাই রাহাকে। বুধবার দুপুরে বনগাঁ থানার পুলিশ গোপালনগর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে। এরপরই ধৃত পুরপ্রতিনিধিকে কোমরে দড়ি বেঁধে বনগাঁ শহরে ঘোরানো হয়, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

এদিন পুলিশ সূত্রে জানা গেছে, পাপাই রাহার বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরেই একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠছিল। বুধবার দুপুরে বনগাঁ থানার পুলিশ গোপালনগর এলাকায় অভিযান চালায় এবং সেখান থেকেই তাঁকে হাতেনাতে গ্রেফতার করে। তৃণমূলের একজন নির্বাচিত পুরপ্রতিনিধিকে এভাবে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande