হাওড়ায় পাম্প হাউসের ভূগর্ভস্থ জলাধারে পড়ে নিখোঁজ কিশোর
হাওড়া, ৩ জুন (হি.স.): বুধবার সকালে হাওড়া পুরসভার পাম্প হাউসের ভূগর্ভস্থ জলাধারে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেল এক কিশোর। পুলিশ সূত্রে জানা গেছে, অভিষেক রাও নামে ওই কিশোর এবং তার ভাই এ দিন সকালে পাম্প হাউসের ভিতরে কাগজপত্র কুড়োতে ঢুকেছিল। তখনই কোনও ভাবে পা
হাওড়ায় পাম্প হাউসের ভূগর্ভস্থ জলাধারে পড়ে নিখোঁজ কিশোর


হাওড়া, ৩ জুন (হি.স.): বুধবার সকালে হাওড়া পুরসভার পাম্প হাউসের ভূগর্ভস্থ জলাধারে পড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেল এক কিশোর। পুলিশ সূত্রে জানা গেছে, অভিষেক রাও নামে ওই কিশোর এবং তার ভাই এ দিন সকালে পাম্প হাউসের ভিতরে কাগজপত্র কুড়োতে ঢুকেছিল। তখনই কোনও ভাবে পা পিছলে ভূগর্ভস্থ জলাধারে তলিয়ে যায় অভিষেক। দাদা পড়ে যেতেই ওই কিশোরের ভাই বাড়িতে গিয়ে খবর দেয়। এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। এদিন দমকল সূত্রে জানা গিয়েছে, ওই ভূর্গভস্থ জলাধারটি প্রায় ১২০ ফুট গভীর। ভিতরে পাঁক ও আর্বজনা থাকায় তল্লাশি করতে সমস্যা হচ্ছে। বর্তমানে জল পাম্প করে বার করার কাজ চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande