
কলকাতা, ৩ জুন ( হি. স. ) : বিভিন্ন সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে, সরাসরি যাতে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারেন, সেই লক্ষ্যে এ বার পদক্ষেপ করল বাংলার বিজেপি সরকার৷ 'আপনার সরকার আপনার পাশে' শীর্ষক এই পদক্ষেপে হেল্পলাইন ও ইমেল আইডি প্রকাশ করেছে রাজ্য সরকার। হেল্পলাইন নম্বরটি, ৮২৮২০ ৮২৮২০। অভিযোগ জানানো যাবে asap@wb.gob.in এই ইমেল ঠিকানাতেও। প্রতি সপ্তাহে সোম থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত