গরমের অস্বস্তি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা
কলকাতা, ৩ জুন (হি.স.): আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা খুব একটা না বাড়লেও দক্ষিণবঙ্গে ভ্যাপসা এবং অস্বস্তিকর গরম থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে তার পর থেকে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না
গরমের অস্বস্তি দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা


কলকাতা, ৩ জুন (হি.স.): আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা খুব একটা না বাড়লেও দক্ষিণবঙ্গে ভ্যাপসা এবং অস্বস্তিকর গরম থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে তার পর থেকে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার থেকে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা সপ্তাহান্তে কিছুটা হলেও নামতে পারে। অস্বস্তি এবং ভ্যাপসা গরম থেকে কিছুটা রেহাই মিলবে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande