পশ্চিম সিংভূমের মনোহরপুর স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রীর মৃত্যু
পশ্চিম সিংভূম, ৩ জুন ( হি.স.) : ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে ঘটলো এক মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে, দক্ষিণ-পূর্ব রেলওয়ের চক্রধরপুর রেল ডিভিশনের অন্তর্গত মনোহরপুর স্টেশনে । চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় এক যাত্রীর । মনোহরপুর স্ট
কাঙ্কেরের আত্মহত্যা ও দুর্ঘটনা সহ পাঁচটি ঘটনায় মৃত্যু পাঁচজনের


পশ্চিম সিংভূম, ৩ জুন ( হি.স.) : ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূমে ঘটলো এক মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে, দক্ষিণ-পূর্ব রেলওয়ের চক্রধরপুর রেল ডিভিশনের অন্তর্গত মনোহরপুর স্টেশনে । চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় এক যাত্রীর । মনোহরপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে যাত্রী মৃত্যুর ঘটনাকে ঘিরে নিত্য যাত্রীদের মধ্যে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। এদিন রেলপুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মৃতের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তবে মৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন, হেডফোন, চার্জার এবং কিছু নগদ টাকা। মৃতের কাছ থেকে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে মৃতের পরিচয় জানার এবং তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।

এদিন তিনি আরও জানিয়েছেন , মৃত ব্যক্তি শালিমার-কুর্লা এক্সপ্রেসে যাচ্ছিলেন । পুলিশের অনুমান , তিনি ট্রেনের দরজার কাছে বসেছিলেন। আচমকাই তিনি ভারসাম্য হারিয়ে প্ল্যাটফর্মের ধারে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত লাগার কারণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। রাউরকেল্লা-টাটা-বাদামপাহাড় প্যাসেঞ্জার ট্রেনটিকে প্রায় আধ ঘণ্টা আটকে রাখতে হয় । রেলকর্মী ও রেলপুলিশের সহায়তায় রেললাইন থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande