কীর্ণাহারে তরুণীকে হত্যার অভিযোগে গ্রেফতার এক যুবক
বীরভূম, ৩ জুন (হি.স.): কীর্ণাহার থানার বাঘা গ্রামের তরুণী রেক্সোনা বিবিকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সেলিম শা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রেক্সোনাকে গুলি করে
কীর্ণাহারে তরুণীকে হত্যার অভিযোগে গ্রেফতার এক যুবক


বীরভূম, ৩ জুন (হি.স.): কীর্ণাহার থানার বাঘা গ্রামের তরুণী রেক্সোনা বিবিকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম সেলিম শা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রেক্সোনাকে গুলি করে খুন করেছেন সেলিম। সূত্রের খবর, মঙ্গলবার রেক্সোনার দেহ উদ্ধারের সময়ে তাঁর দেহে একটি ক্ষতচিহ্ন দেখতে পায় পুলিশ। তখনই পুলিশের সন্দেহ দানা বাঁধে। মঙ্গলবার রাতেই বাঘা গ্রামে হাজির হন বোলপুরের এসডিপিও। এর পরে সেলিমকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁকে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande