শ্রীভূমির মৈনা এলাকায় তিন গাড়ির সংঘর্ষ, আহত দশ
পাথারকা‌ন্দি (অসম), ১ জুলাই (হি.স.) : শ্ৰীভূমি জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন মৈনা এলাকায় সংঘ‌টিত তিন‌টি গাড়ির সংঘর্ষজনিত দুর্ঘটনায় দশজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়‌দের প্রচেষ্টায় তিনটি গাড়ি থেকে আহতদের উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন্য
শ্রীভূমির মৈনায় তিনটি গাড়ির সংঘর্ষ


পাথারকা‌ন্দি (অসম), ১ জুলাই (হি.স.) : শ্ৰীভূমি জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন মৈনা এলাকায় সংঘ‌টিত তিন‌টি গাড়ির সংঘর্ষজনিত দুর্ঘটনায় দশজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়‌দের প্রচেষ্টায় তিনটি গাড়ি থেকে আহতদের উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন্য শ্ৰীভূমি অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

দুৰ্ঘটনাটি আজ বুধবার বিকাল প্ৰায় তিনটা নাগাদ মৈনা এলাকায় সংঘটিত হয়েছে। জানা গেছে, পাথারকা‌ন্দি থে‌কে যাত্রীবাহী একটি ক্রুইজার শ্রীভূ‌মি জেলা সদরের উদ্দেশে যাচ্ছিল। মৈনা এলাকায় আসার পর বিপ‌রীত দিক থে‌কে আগত আরেকটি যাত্রীবাহী তিন চাকার অটো রিকশা এবং চার চাকার অল্টো কারের সঙ্গে ক্রুইজারের অর্তকি‌তে সংঘর্ষ হ‌য়। সংঘর্যে তিন‌টি গাড়ির চালক সহ দশ যাত্রী আহত হয়েছেন।

এদিকে দুর্ঘটনার খোঁজ নিয়েছেন জি‌পিএফ নেতা বদরুল হক।‌ তি‌নি জানান ঘটনার পর স্থানীয়‌দের প্রচেষ্টায় আহত‌দের দ্রুত উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। বেপ‌রোয়া চালক‌দের জন্যল এই দুর্ঘটনা‌টি ঘ‌টে‌ছে। তিনি জানান, আহত‌দের ম‌ধ্যে নানা বয়সের যাত্রী র‌য়ে‌ছেন।

অন্যদিকে ঘটনার পর পাথারকা‌ন্দি থানার পু‌লিশ অকুস্থলে পৌঁছে তিনটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি নি‌জে‌দের হেফাজতে নি‌য়ে তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande