শিক্ষককে বরখাস্তের অভিযোগ ঘিরে পানাগড়ে বিক্ষোভ, আলোচনায় সমাধানের আশ্বাস পুলিশের
কাঁকসা, ১ জুলাই (হি. স.): পানাগড় রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠে এক শিক্ষককে বরখাস্তের অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ায়। বিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রী ও অভিভাবকদের একাংশ। পরে কাঁকসা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত
অভিভাবকদের বিক্ষোভ


কাঁকসা, ১ জুলাই (হি. স.): পানাগড় রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠে এক শিক্ষককে বরখাস্তের অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ায়। বিদ্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রী ও অভিভাবকদের একাংশ। পরে কাঁকসা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বরখাস্তের মুখে পড়া শিক্ষক বিরাজ কুমার মণ্ডলের অভিযোগ, বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য থাকাকালীন তিনি শিক্ষক নিয়োগ-সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করেছিলেন। সেই কারণেই পরিকল্পিতভাবে তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তাঁর দাবি।অন্যদিকে, ছাত্রছাত্রীরা জানায়, বিরাজ মণ্ডল একজন দক্ষ ও জনপ্রিয় শিক্ষক। তিনি বিদ্যালয় ছেড়ে চলে গেলে পড়াশোনার ক্ষতি হবে। তাই তাঁকে পুনর্বহালের দাবিতে তারা বিক্ষোভে শামিল হয়।অভিভাবকদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অভিভাবক-শিক্ষক বৈঠক হয়নি। বিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম নিয়েও তাদের একাধিক প্রশ্ন রয়েছে। এদিন তাঁরা প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে চাইলেও তাঁদের বক্তব্য শোনা হয়নি বলে অভিযোগ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ উভয় পক্ষকে থানায় বসে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের প্রস্তাব দেয়। এরপর অভিভাবকরা বিক্ষোভ প্রত্যাহার করেন। তবে অভিযোগগুলির বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande