গরু পাচার মামলার পলাতক অভিযুক্ত বিহার থেকে গ্রেফতার
প্রয়াগরাজ, ১ জুলাই (হি.স.) : উত্তর প্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর প্রয়াগরাজ ফিল্ড ইউনিট বিহারের গয়া জেলা থেকে এক পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেছে। এসটিএফের প্রয়াগরাজ ফিল্ড ইউনিটের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) শৈলেশ প্রতাপ সিং
গরু পাচার মামলার পলাতক অভিযুক্ত বিহার থেকে গ্রেফতার


প্রয়াগরাজ, ১ জুলাই (হি.স.) : উত্তর প্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর প্রয়াগরাজ ফিল্ড ইউনিট বিহারের গয়া জেলা থেকে এক পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেছে। এসটিএফের প্রয়াগরাজ ফিল্ড ইউনিটের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) শৈলেশ প্রতাপ সিং বুধবার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গ্রেফতার হওয়া অভিযুক্তের নাম নুরুল খান। তিনি বিহারের গয়া জেলার আসান থানা এলাকার হামজাপুর গ্রামের বাসিন্দা। ২০২৫ সালে উত্তর প্রদেশের চন্দৌলি জেলার বাবুরি থানায় তার বিরুদ্ধে গরু পাচারের অভিযোগে একটি মামলা দায়ের হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, নুরুল খানকে ধরতে দীর্ঘদিন ধরেই তল্লাশি চালানো হচ্ছিল। গোপন সূত্রে তার খবর পেয়ে এসটিএফের একটি দল গয়া জেলার বারাচট্টি থানা এলাকার ওয়ারেন্টডিহ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে নুরুল খান জানিয়েছে, সে ট্রাক ও কন্টেনারের চালক এবং ক্লিনার হিসেবে কাজ করত। গ্রেফতারি এড়াতে সে বিহারে আত্মগোপন করে ছিল।

এসটিএফের প্রয়াগরাজ ফিল্ড ইউনিটের ইন্সপেক্টর জয় প্রকাশ রায়ের নেতৃত্বে অভিযানে নুরুল খানকে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে চন্দৌলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande