অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দিলেন আরামবাগ বিধায়ক
আরামবাগ , ১ জুলাই (হি.স.): আরামবাগে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির শংসাপত্র বিতরণ, উপস্থিত বিধায়ক হেমন্ত বাগ। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির অর্থ রাজ্যের অসংখ্য মা-বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে। এ
উপভোক্তাদের হাতে অন্নপূর্ণা যোজনা শংসাপত্র তুলে দিচ্ছেন আরামবাগ বিধায়ক


আরামবাগ , ১ জুলাই (হি.স.): আরামবাগে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির শংসাপত্র বিতরণ, উপস্থিত বিধায়ক হেমন্ত বাগ।

পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির অর্থ রাজ্যের অসংখ্য মা-বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে। এই উপলক্ষে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে বুধবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে উপভোক্তাদের হাতে অন্নপূর্ণা যোজনার শংসাপত্র তুলে দেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।

অনুষ্ঠানে বিধায়ক হেমন্ত বাগ বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে। মা-বোনেদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এই ধরনের জনকল্যাণমূলক প্রকল্প ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত উপভোক্তারা রাজ্য সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকল উপভোক্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিধায়ক হেমন্ত বাগ।

আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আবহ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande