হাইলাকান্দির কৃষকদের পিএম কিষাণ-এ নাম নথিভুক্তির আবেদন
হাইলাকান্দি (অসম), ১ জুলাই (হি.স.) : হাইলাকান্দি জেলা কৃষি আধিকারিক জেলার সমস্ত প্রদানমন্ত্রী কিষাণ (পিএম) সুবুধাভোগীদের আগামী ৩১ জুলাই (২০২৬)-এর মধ্যে শালি ধান চাষের জন্য ''প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা'' খারিফ-২০২৬ মরশুমে নাম নথিভুক্ত করার আহ্ব
হাইলাকান্দির কৃষকদের পিএম কিষাণ-এ নাম নথিভুক্তির আবেদন


হাইলাকান্দি (অসম), ১ জুলাই (হি.স.) : হাইলাকান্দি জেলা কৃষি আধিকারিক জেলার সমস্ত প্রদানমন্ত্রী কিষাণ (পিএম) সুবুধাভোগীদের আগামী ৩১ জুলাই (২০২৬)-এর মধ্যে শালি ধান চাষের জন্য 'প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা' খারিফ-২০২৬ মরশুমে নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন।

এর জন্য যোগ্য চাষিরা তাঁদের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার, এসবিআই, জেনারেল ইন্সুরেন্স কোম্পানি অথবা সরাসরি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আবেদনের জন্য আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, চাষের মাটির নথি, মোবাইল নম্বর এবং সরকারি ফি বাবদ ১০০ টাকা প্রয়োজন হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নাম নথিভুক্ত না করলে কৃষকরা পিএম কিষাণ সম্মাননিধি যোজনার পরবর্তী সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande