কলকাতায় দুই দিনের আ্যসেম্বলি অফ নেশনস - ২০২৬ সম্পন্ন
কলকাতা, ১ জুলাই (হি. স.) : ক্যালকাটা বয়েজ’ স্কুলে আয়োজিত ষষ্ঠ সংস্করণের আন্তঃ বিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস সম্মেলন ‘অ্যাসেম্বলি অফ নেশনস (এওএন) ২০২৬’ সম্পন্ন হল। দুই দিনব্যাপী এই সম্মেলনে বুধবার সফলদের পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়েছে। মঙ্গ
কলকাতা বয়েজ স্কুলে দুদিনের প্রতিযোগিতা


কলকাতা, ১ জুলাই (হি. স.) : ক্যালকাটা বয়েজ’ স্কুলে আয়োজিত ষষ্ঠ সংস্করণের আন্তঃ বিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস সম্মেলন ‘অ্যাসেম্বলি অফ নেশনস (এওএন) ২০২৬’ সম্পন্ন হল। দুই দিনব্যাপী এই সম্মেলনে বুধবার সফলদের পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার দুইদিন ধরে চলে এই প্রতিযোগিতা। কলকাতার ১৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, বিশ্ব পরিস্থিতি ও সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এদিন সম্মেলনে শিক্ষার্থীরা বিভিন্ন কমিটিতে অংশগ্রহণ করে। মূলতঃ - গবেষণা, বিতর্ক, নীতি প্রণয়ন ও কূটনৈতিক দক্ষতার পরিচয় দেয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande