
কলকাতা, ১ জুলাই (হি. স.) : জুলাই মাসের প্রথম দিনটি বিশেষ ভাবেই তাৎপর্যপূর্ণ। প্রথমতঃ এ রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ বার্ষিকী। দ্বিতীয়তঃ আজকের এই বিশেষ দিনটি - জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এদিকে, ডাঃ বিধানচন্দ্র রায় - এর জন্মদিন উপলক্ষ্যে মধ্য কলকাতায় ৩৬ নম্বর নির্মল চন্দ্র স্ট্রিটে তাঁর বাসভবনে প্রথম দফায় সকালে এগারোটায় এবং রাজ্য সরকারের সচিবালয় মহাকরণের সামনে বিনয় - বাদল - দীনেশ বাগে তথা লালদিঘির উত্তর প্রান্তে তৎসংলগ্ন এলাকায় রয়েছে পূর্ণাবয়ব মূর্তি। পার্কোম্যাটের কাছে সওয়া এগারোটায় সেখানেই এদিন দ্বিতীয় দফায় মাল্যদান করেছেন এই রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী তথা প্রতিমন্ত্রী শ্রীমতি পূর্ণিমা চক্রবর্তী।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত