ধেমাজির বন্যা পরিস্থিতি পরিদর্শন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের, স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ অসম বিজেপির
গুয়াহাটি, ১ জুলাই (হি.স.) : অসম এবং অরুণাচল প্রদেশে চলমান বন্যা পরিস্থিতি পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সফর, তাঁর বক্তব্য এবং দায়িত্বশীল ভূমিকার প্রতি সন্তোষ প্রকাশ করেছে অসম প্রদেশ বিজেপি। দলের মিডিয়া প্যানেলিস্ট অচিন্ত্যপ্রাণ
বন্যা বিধ্বস্ত অরুণাচল প্রদেশের কেয়ি পানিয়র জেলায় কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজসিং


বন্যাদুর্গতদের সঙ্গে কেন্দ্রীয় দুই মন্ত্রী শিবরাজ সিং এবং কিরেনের বার্তালাপ


গুয়াহাটি, ১ জুলাই (হি.স.) : অসম এবং অরুণাচল প্রদেশে চলমান বন্যা পরিস্থিতি পরিদর্শনে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সফর, তাঁর বক্তব্য এবং দায়িত্বশীল ভূমিকার প্রতি সন্তোষ প্রকাশ করেছে অসম প্রদেশ বিজেপি।

দলের মিডিয়া প্যানেলিস্ট অচিন্ত্যপ্রাণ শর্মা এক বিবৃতিতে বলেন, এই দুর্যোগের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা বন্যাদুর্গত মানুষের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে টেলিফোনে বন্যা পরিস্থিতির খোঁজ নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে দুর্গত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার জন্য যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন, তার জন্য প্রদেশ বিজেপির পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানান অচিন্ত্যপ্রাণ শর্মা।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত ধেমাজি জেলার চিচিবরগাঁও এবং জোনাই বিধানসভা এলাকার বন্যাকবলিত অঞ্চলে মুখ্যমন্ত্রীর নির্দেশে অসম সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী কেশব মহন্ত সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের প্রত্যেককে ১ লক্ষ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন। এ ধরনের দ্রুত পদক্ষেপের জন্য সরকার প্রশংসার দাবিদার বলেও অসম বিজেপি মনে করে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তাৎক্ষণিক পদক্ষেপের প্রতিও দল সন্তোষ প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে জ্যেষ্ঠ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কিরেন রিজিজু ধেমাজি জেলার বন্যাদুর্গত অঞ্চল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। প্রদেশ বিজেপির মতে, এই আশ্বাস বন্যাদুর্গত মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।

বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনের সময় অসম সরকারের মন্ত্রী ডা. রণোজ পেগু দুই কেন্দ্রীয় মন্ত্রীকে সহযোগিতা করেছেন। এছাড়া মুখ্যমন্ত্রীর নির্দেশে অসম সরকারের সংশ্লিষ্ট সমস্ত বিভাগ দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য জরুরি সামগ্রী সরবরাহে দিনরাত কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমকে আরও দ্রুততর করতে লোকসভার সদস্য প্রদান বরুয়া, বিধায়ক ভূবন পেগু এবং বিধায়ক জীবন গগৈ সক্রিয়ভাবে কাজ করছেন।

ত্রাণ ও জরুরি সামগ্রী সরবরাহ নিশ্চিত করার জন্য মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট বিভাগগুলিকে কঠোর নির্দেশ দেওয়ার পাশাপাশি এসডিআরএফ এবং এনডিআরএফ-এর নেতৃত্বে উদ্ধার অভিযানও পূর্ণোদ্যমে চালিয়ে যাওয়া হচ্ছে।

এ সব কার্যক্রমে অসম সরকার ও কেন্দ্রীয় সরকারের তৎপরতার প্রতি অসম প্রদেশ বিজেপির পক্ষ থেকে অচিন্ত্যপ্রাণ শর্মা সন্তোষ প্রকাশ করে বলেন, ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার অতীতেও অসমবাসীর পাশে ছিল, বর্তমানে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande