বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ, এসপি অফিসে লিখিত অভিযোগ জমা ভুক্তভোগীর
জলপাইগুড়ি, ১ জুলাই (হি. স.): বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলার পর এক তরুণীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে দীর্ঘদিন ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার ভাই লাবু আলমের বিরুদ্ধে। বুধবার জলপাইগু
ব্ল্যাকমেল


জলপাইগুড়ি, ১ জুলাই (হি. স.): বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ে তোলার পর এক তরুণীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে দীর্ঘদিন ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার ভাই লাবু আলমের বিরুদ্ধে। বুধবার জলপাইগুড়ি পুলিশ সুপারের দফতরে গিয়ে আইনজীবীর উপস্থিতিতে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।অভিযোগে বলা হয়েছে, ঘুরতে যাওয়ার নাম করে অভিযুক্ত তাঁকে একটি বেসরকারি রিসোর্টে নিয়ে যান। সেখানে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করা হয়। অভিযোগ, ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে দীর্ঘদিন ধরে তাঁকে ব্ল্যাকমেল করা হয় এবং একাধিকবার তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন চালানো হয়।ভুক্তভোগীর আরও অভিযোগ, প্রতিবাদ করলে তাঁকে মারধর করা হতো এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এমনকি থানায় অভিযোগ করতে গেলেও গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলেও তিনি দাবি করেছেন।দীর্ঘদিন ভয়ে চুপ থাকার পর প্রথমে ই-মেলের মাধ্যমে অভিযোগ জানান ভুক্তভোগী। পরে আইনজীবী রঞ্জিত বর্মনের সঙ্গে জলপাইগুড়ি এসপি অফিসে গিয়ে লিখিত অভিযোগ জমা দিয়ে নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande