দৃষ্টিহীন দাবাড়ুদের নিয়ে নবদ্বীপে দাবা কর্মশালা ও প্রতিযোগিতা, চিকিৎসকদের সংবর্ধনায় উজ্জ্বল ডক্টরস ডে
নবদ্বীপ, ১ জুলাই (হি. স.): নদীয়া জেলা দাবা সংস্থার উদ্যোগে এবং নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুল ও দিব্যেন্দু বড়ুয়া ফ্যান ক্লাবের যৌথ প্রয়াসে বুধবার নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলে দৃষ্টিহীন দাবাড়ুদের জন্য এক বিশেষ দাবা কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন
দাবা প্রতিযোগিতায়


নবদ্বীপ, ১ জুলাই (হি. স.): নদীয়া জেলা দাবা সংস্থার উদ্যোগে এবং নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুল ও দিব্যেন্দু বড়ুয়া ফ্যান ক্লাবের যৌথ প্রয়াসে বুধবার নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলে দৃষ্টিহীন দাবাড়ুদের জন্য এক বিশেষ দাবা কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। ডক্টরস ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানের সূচনা হয় গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার বিদেশ থেকে দূরভাষের মাধ্যমে শুভ উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে। এদিন চিকিৎসক সমাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশিষ্ট চিকিৎসক ডা. সুবাশিস বিদ, ডা. প্রশান্ত সরকার এবং ডা. ইন্দ্রনীল চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। তাঁদের অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থিত ছাত্রছাত্রীদের উৎসাহিত করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী জীবন সেন, শিক্ষক শিবশঙ্কর ঘোষ, বিদ্যালয়ের অধ্যক্ষ বাসুদেব চ্যাটার্জী-সহ বিশিষ্ট অধ্যাপক, শিক্ষক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তাঁরা দৃষ্টিহীন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং জীবনে এগিয়ে যাওয়ার জন্য মূল্যবান পরামর্শ দেন।নদীয়া জেলা দাবা সংস্থার সম্পাদক তুষার চ্যাটার্জি বলেন, দাবা শুধু একটি খেলা নয়, এটি পরিকল্পনা, কৌশল নির্ধারণ, বিশ্লেষণক্ষমতা ও হিসাব করার দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের মধ্যেও এই দক্ষতা গড়ে তোলার লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande