সুতিতে উদ্ধার নদীতে তলিয়ে যাওয়া দ্বিতীয় নাবালকের দেহ
মুর্শিদাবাদ, ১ জুলাই (হি.স.): মুর্শিদাবাদের সুতিতে বাঁশলৈ নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দ্বিতীয় নাবালকের নিথর দেহ উদ্ধার হলো। বুধবার সকালে সুতি থানার অন্তর্গত কাঁদুয়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পু
সুতিতে উদ্ধার নদীতে তলিয়ে যাওয়া দ্বিতীয় নাবালকের দেহ


মুর্শিদাবাদ, ১ জুলাই (হি.স.): মুর্শিদাবাদের সুতিতে বাঁশলৈ নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া দ্বিতীয় নাবালকের নিথর দেহ উদ্ধার হলো। বুধবার সকালে সুতি থানার অন্তর্গত কাঁদুয়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রীতম চক্রবর্তী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রীতম চক্রবর্তী ও তার আত্মীয় আকাশ তাদের মেসোমশাই নাড়ু সানাল্যের সঙ্গে বাঁশলৈ নদীতে স্নান করতে গিয়েছিল। দুই নাবালকের বয়স যথাক্রমে ১১ ও ৯ বছর। স্নান করার সময় আচমকাই গভীর জলে তলিয়ে যায় দুই নাবালক। ঘটনার কিছুক্ষণের মধ্যেই নদী থেকে আকাশের দেহ উদ্ধার করা সম্ভব হয়। নিখোঁজ প্রীতমের খোঁজে বিপর্যয় মোকাবিলা দফতরের একটি দল মঙ্গলবার রাতভর তল্লাশি অভিযান চালায়। তবে রাতে তার সন্ধান মেলেনি। বুধবার সকালে কাঁদুয়া এলাকায় নদীতে প্রীতমের দেহ ভেসে ওঠে। দেহটি ভেসে ওঠার পর সুতি থানার পক্ষ থেকে দ্রুত বীরভূমের মুরারই থানার সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande