
কলকাতা, ১ জুলাই (হি. স.) : ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) - এর উদ্যোগে বুধবার ইডেন গার্ডেন্সের বি. সি. রায় ক্লাব হাউস প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের প্রতি। এদিনের সিএবি–র অনুষ্ঠানে উপস্থিত থেকে ডা. রায়ের মূর্তিতে মাল্যদান করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে ছিলেন সহ-সভাপতি নীতিশ রঞ্জন দত্ত, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, প্রাক্তন পদাধিকারীরা, সিএবির বিভিন্ন কমিটির চেয়ারম্যান, প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার এবং সংস্থার অন্যান্য কর্মকর্তারা। সকলেই মহান এই চিকিৎসক ও প্রশাসকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেছেন। তাঁর জীবন ও কৃতিত্বের কথাও তুলে ধরা হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত