
কলকাতা, ১ জুলাই (হি. স.) : ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস উপলক্ষে রাজ্য জুড়েই অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়। নতুন বিজেপি সরকারের আমলে এই দিনে বুধবার কলকাতা ময়দানে ছুটির মেজাজ ও খুশির হাওয়া। একযোগেই খেলা ছিল এক ডজন অর্থাৎ ১২ টি দল পরস্পরের মধ্যেই ফুটবল খেলেছে। মুখোমুখি এদিন ছয়টি দলের মধ্যে জিতল - চেতলা অগ্রণী ক্লাব ২-০ গোলে জিতেছে। পাঞ্জাব স্পোর্টস ক্লাব ১-০ ব্যবধানে জিতল। এছাড়াও কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাব ২-২, পাইকপাড়া স্পোর্টিং ক্লাব ১-১ ফলাফল। উভয় দল খেলায় ড্র করেছে। শিবপুর ইনস্টিটিউট ০-২ গোলে সিঁথি রাসবিহারী এবিএম দলের কাছে পরাজিত হল। মতুয়া ইউনাইটেড স্পোর্টস ক্লাব ৫-০ গোলের ব্যবধানে ইন্ডিয়ান বয়েজ আ্যথলেটিক ক্লাবকে হারাল। সর্বাধিক ব্যবধানে এই খেলায় জিতেছে। উল্লেখ্য, কলকাতা ফুটবল লিগ - ৪র্থ ডিভিশনের ১২ টি খেলায় ছয়টি দল এদিন পরাজিত হয়েছে ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত