জাতীয় চিকিৎসক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
কলকাতা, ১ জুলাই (হি.স.): সল্টলেকের ময়ূখ ভবনে বুধবার জাতীয় চিকিৎসক দিবসের অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে হাজির ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শা
জাতীয় চিকিৎসক দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী


কলকাতা, ১ জুলাই (হি.স.): সল্টলেকের ময়ূখ ভবনে বুধবার জাতীয় চিকিৎসক দিবসের অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে হাজির ছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ অনেকে। জাতীয় চিকিৎসক দিবসে বিধাননগরে স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে বিধাননগর সাব ডিভিশনাল হাসপাতালের নতুন নামকরণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতালের নতুন নাম হলো ডাক্তার বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল।পাশাপাশি, রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের জন্য ২০০টি অ্যাম্বুল্যান্সের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

জাতীয় চিকিৎসক দিবসে স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন, যেখানেই আমি হাত দিচ্ছি, দেখছি বিধানচন্দ্র রায় তা শুরু করে দিয়ে গিয়েছেন। আর আমি মুখ্যমন্ত্রী হিসেবে যেখানেই হাত দিচ্ছি, দেখছি বিগত সরকারের ধ্বংসলীলা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande